সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে বাংলাদেশ দল অন্তত একটি বিষয় নিয়ে গর্ব করতে পারে, আর যা–ই হোক টস জিততে তো শিখেছে দল! সফরের ধারা বজায় রেখে টানা চতুর্থ ম্যাচেও মুদ্রা নিক্ষেপে বিজয়ী বাংলাদেশ অধিনায়ক। টসে জিতে এবার বোলিং নিলেন মাশরাফি বিন মুর্তজা। তবে টস-ভাগ্যের মতোই অপরিবর্তিত বাংলাদেশের পারফরম্যান্স। অন্তত বোলিংয়ের ব্যাপারে এটা তো বলাই যায়। বাংলাদেশের বোলিং নিয়ে আবারও খেললেন প্রোটিয়া ব্যাটসম্যানরা। পার্লের বোল্যান্ড পার্কে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডি ভিলিয়ার্স–ঝড়ে ৬ উইকেটে ৩৫৩ রান করেছে দক্ষিণ আফ্রিকা। বোলিংয়ের শুরুটা কিন্তু খারাপ ছিল না বাংলাদেশের। প্রথম দশ ওভারে কোনো উইকেট ফেলতে না পারলেও অন্তত রানরেট পাঁচের মধ্যে আটকে রাখতে পেরেছিলেন মাশরাফি-তাসকিন-রুবেলরা। উইকেট ও মাঠের কন্ডিশন মিলিয়ে বাউন্ডারির দিকেও বল ছুটছিল অনেক কম। কিন্তু প্রথম সাফল্য পেতে অপেক্ষা করতে হয়েছে ১৮তম ওভার পর্যন্ত। সাকিব আল হাসানের পঞ্চম ওভারের তৃতীয় বলের লাইন মিস করলেন কুইন্টন ডি কক। এলবিডব্লিউ হওয়ার আগে ৪৬ রান করেছেন দক্ষিণ আফ্রিকার এই ওপেনার। ৬১ বলের ইনিংসে মাত্র একটি বাউন্ডারি ছিল এই বাঁ হাতি ব্যাটসম্যানের। ক্যারিয়ারে এই প্রথম ২০ ছাড়ানো কোনো ইনিংসে একের বেশি বাউন্ডারি মারতে পারেননি কক। কক যখন ফিরলেন, তখন মনে হচ্ছিল, আজকের উইকেটটা মনে হয় বোলিং-সহায়ক। দুই বল পরেই ফাফ ডু প্লেসি বোল্ড হওয়ায় সে ধারণা আরেকটু পোক্ত হয়েছিল। তবে সব ধরনের ‘ধারণা-তত্ত্ব’ উড়ে গেল ডি ভিলিয়ার্স-ঝড়ে। যে উইকেটে কক মাত্র একটি বাউন্ডারি মেরেছেন, হাশিম আমলাও আশি ছাড়ানো ইনিংসে মেরেছেন মাত্র ৪ বাউন্ডারি, সেখানেই একের পর এক বাউন্ডারি মেরে গেলেন ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিয়ান। এমন সব ছক্কা মারলেন, যার প্রতিটিই মাঠ পার হওয়ার ইঙ্গিত ছিল। ৩৪ বলে করলেন প্রথম ফিফটি; সেটি সেঞ্চু

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রথমত, এটি একটি সাফল্য! একটি সাফল্যকে পরবর্তী সাফল্যের সোপান বলা হয়। এটি আমাদের বাঙালি সংস্কৃতি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার ক্ষুদ্র প্রয়াসের একটি অনুকরণীয় সাফল্য। এতে নেদারল্যান্ডসের বাংলাদেশি দূতাবাসই প্রথম নয়, তবে তারা কানাডার এই প্রজন্মের ভাষাসৈনিক, যাদের কারণে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছিল; তাদের সেই মুকুটে আরও একটি পালক যুক্ত করেছেন। নেদারল্যান্ডসের বাংলাদেশি দূতাবাসের সকল সদস্যকে এ জন্যে ব্যক্তিগতভাবে অভিনন্দন। দ্বিতীয়ত, এই শহীদ মিনারই বিদেশের মাটিতে আমাদের বাঙালিদের প্রতিনিধিত্ব করবে, হয়ে উঠবে বাঙালি সংস্কৃতির প্রাণকেন্দ্র, একটি প্রতীক। বিভিন্ন দেশের মাটিতে ঠিক যেমনটা করে থাকে চীনের কুনফুসিয়াস ইনস্টিটিউট, ফ্রান্সের আলিয়ঁস ফ্রঁসেজ, জার্মান গেটে ইনস্টিটিউট! আর তৃতীয়ত, নেদারল্যান্ডসের বাংলাদেশি দূতাবাসের এই সাফল্য ধারা পৃথিবীর অন্যান্য দেশে অবস্থিত আমাদের দূতাবাসকে উৎসাহিত করবে বলে আমার বিশ্বাস। বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূত মহোদয় এবং প্রবাসী বাঙালিরা এই কারণে উৎসাহিত হবেন বলেই আমাদের বিশ্বাস
, ০০:০১ প্রিন্ট সংস্করণ প্রতিবছর দুই ঈদের পর পরই সাধারণত ব্যাপক হারে সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় রাস্তা বেশ ফাঁকাই থাকে, সেই সুযোগে চালকেরা বেপরোয়া গাড়ি চালায়, আর সে কারণেই এত সড়ক দুর্ঘটনা। এ ছাড়া ঈদের পর মানুষের কর্মস্থলে ফেরার তাড়া ও চাপ থাকে। এতে অনেক জায়গাতেই দেখা যায়, অদক্ষ চালকেরা বাড়তি আয়ের আশায় ফিটনেসবিহীন গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। দুঃখজনক হলো, এবারও তার ব্যতিক্রম হলো না। গত চার দিনে সড়ক দুর্ঘটনায় ৩৯ মানুষের প্রাণহানি ঘটেছে। প্রতিবছরই ঘটে, অথচ আমরা তা থেকে শিক্ষা নিই না। বরং বলা ভালো, শিক্ষা না নেওয়াটাই আমাদের শিক্ষা। সরকার কী করে জনগণের প্রতি এত উদাসীন থাকতে পারে—‍এর উত্তর আমরা ভেবে পাই না। এডওয়ার্ড গৌতম