লো যাই, বঙ্গোপসাগরের বুকের উত্তাল এক দ্বীপ—সন্দ্বীপ। যেখানে নারঙ্গি নারকেলরা নির্বিবাদে বাঁচতে পারে। মেঘনার উত্তাল গর্জনের সঙ্গে সৃষ্টি হওয়া অনাদিকালের অব্যক্ত ভাষা যেখানে জুঁই-চামেলি-মালতীর পাতায় বাতাসের মধুর গুঞ্জন ছড়ায়। যেখানে প্রতিদিন সুখের প্লাবন ওঠে দিঘির সবুজ জলে ছলাৎ ছল। যেখানে সন্ধ্যা নামার পরেই নির্জন রাত আসে সুপ্ত গাছের খামে। যেখানে ঘুমন্ত গাছেরা সব নিশ্চুপ দাঁড়িয়ে থাকে নিঝুম আয়োজনে।
চলো যাই, সেই শূন্য দ্বীপে, যেখানে রাত নামলেই ডাব গাছে উঠে শৌখিন চোর। যেখানে সন্ধ্যা নামলেই বসে জোনাকির হাট। যেখানে সকাল হলেই শিউলিতলায় ফুল কুড়াতে নামে শৈল্পিক কোনো ভুবন। চলো যাই সেই স্বর্ণ দ্বীপে, যেখানে জানালার আড়ালে মুগ্ধতা নিয়ে তোমাকেই দেখে অপেক্ষাক্রান্ত ব্যাকুল কোনো চোখ। চলো যাই, সাগরের বুকের সেই স্যান্ডহীপ, যেখানে হঠাৎ ইচ্ছে হলে পাশের মানুষটাকে বলা যায় আসো জলে নামি। যেখানে জল মানে জীবন। জল মানে আকর্ষিক জলোচ্ছ্বাসে হারানো ভিটেমাটি ঠিকানা।
চলো যাই বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত চট্টগ্রাম জেলার অন্তর্গত সেই দ্বীপে। যার নাম সন্দ্বীপ। এই নাম নিয়ে সন্দ্বীপের মানুষের মুখ থেকে শোনা যায় নানা গল্প। কেউ বলেন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, বে
রথমত, এটি একটি সাফল্য! একটি সাফল্যকে পরবর্তী সাফল্যের সোপান বলা হয়। এটি আমাদের বাঙালি সংস্কৃতি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার ক্ষুদ্র প্রয়াসের একটি অনুকরণীয় সাফল্য। এতে নেদারল্যান্ডসের বাংলাদেশি দূতাবাসই প্রথম নয়, তবে তারা কানাডার এই প্রজন্মের ভাষাসৈনিক, যাদের কারণে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছিল; তাদের সেই মুকুটে আরও একটি পালক যুক্ত করেছেন। নেদারল্যান্ডসের বাংলাদেশি দূতাবাসের সকল সদস্যকে এ জন্যে ব্যক্তিগতভাবে অভিনন্দন। দ্বিতীয়ত, এই শহীদ মিনারই বিদেশের মাটিতে আমাদের বাঙালিদের প্রতিনিধিত্ব করবে, হয়ে উঠবে বাঙালি সংস্কৃতির প্রাণকেন্দ্র, একটি প্রতীক। বিভিন্ন দেশের মাটিতে ঠিক যেমনটা করে থাকে চীনের কুনফুসিয়াস ইনস্টিটিউট, ফ্রান্সের আলিয়ঁস ফ্রঁসেজ, জার্মান গেটে ইনস্টিটিউট! আর তৃতীয়ত, নেদারল্যান্ডসের বাংলাদেশি দূতাবাসের এই সাফল্য ধারা পৃথিবীর অন্যান্য দেশে অবস্থিত আমাদের দূতাবাসকে উৎসাহিত করবে বলে আমার বিশ্বাস। বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূত মহোদয় এবং প্রবাসী বাঙালিরা এই কারণে উৎসাহিত হবেন বলেই আমাদের বিশ্বাস
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন