এদিকে নায়িকা বাদ পড়ার খবরের পাশাপাশি ‘ফালতু’ সিনেমার আরেকটি খবর হলো, এতে অন্যতম নায়ক হিসেবে অভিনয় করতে যাচ্ছেন আনিসুর রহমান মিলন। গত সোমবার রাতে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে মিলনের লিখিত চুক্তি হয়েছে। এর আগে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন মোশাররফ করিম। এবারই প্রথম সিনেমায় একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন মোশাররফ করিম ও আনিসুর রহমান মিলন।
গত জুলাই মাসে প্রথম আলোয় প্রকাশিত খবরে মাহি বলেছিলেন, ‘ফালতু’ সিনেমার পরিচালকের সঙ্গে কথা হয়েছে। শিডিউলের ব্যাপারে আলোচনা হয়েছে। কাজটি করব। এর মধ্যে গল্প নিয়ে বসার কথা আছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন